মা সন্তানের কাছে কিছু চায় না বললে হয়তো সত্যের অপলাপ হবে। মা চায় সন্তান তাকে মা বলে ডাকুক। যতবার ইচ্ছা ডাকুক, এ ডাকে তার কোন অতৃপ্তি নেই।
মহান প্রেমময় স্রষ্টা আল্লাহ্ চান মানুষ তাকে ডাকুক, যতবার ইচ্ছা, ডাকুক। বান্দার ডাক আল্লাহ্ দারুণ পসন্দ করেন।
মা চায় সন্তান তার চোখে চোখে থাকুক। মা চায় সন্তানকে যতটুকু সম্ভব কাছে রাখতে। স্রষ্টাও তেমনি চান মানুষ তাঁর সঙ্গেই নিগূঢ় আত্মিক সম্পর্কে আবদ্ধ থাকুক।
একটি ছোট শিশু মায়ের কোলে সবচেয়ে বেশী শান্তি পায়। মায়ের কোলে যে শান্তি পাওয়া যায়, এ শান্তি সে আর কিছুতেই পায় না। তেমনি ভাবে যারা আল্লাহ্ নামের যিকির করে বেশী, তাদের মনে অতৃপ্তি থাকে না।
মানব জীবনের সত্যিকারের শান্তি অর্থে নয়, আল্লাহ্ নামের যিকিরে।

একটি মন্তব্য পোস্ট করুন